Joss Pro

ক্যাশ অন ডেলিভারি

লো ডেলিভারি চার্জ

বাজেট ফ্রেন্ডলি

about us

আমাদের সম্পর্কে

Joss Pro – Smart Living

জোস প্রোর জন্মকথা:

যদি জীবনকে এক বিশাল মঞ্চ ভাবা হয়, তবে আমার যাত্রা শুরু হয়েছিল সেই মঞ্চের পেছনের ব্যস্ততা দেখে, মানুষের দৌড়, ক্লান্তি আর সময়ের কাছে হার মেনে যাওয়া। ছাত্রজীবন থেকেই দেখতাম, সামান্য একটু সুবিধা বা স্বস্তি মানুষের দিনটাকে কেমন বদলে দিতে পারে। এই উপলব্ধিই আমার হৃদয়ে একটি প্রশ্ন গেঁথে দেয়, “আমি কি এমন কিছু করতে পারি, যেটা মানুষের জীবনটাকে একটু হলেও সহজ করবে?”
কারণ, মানুষের জীবনে দুটি জিনিসই তো সবচেয়ে দামি সময় এবং সুবিধা।

ব্র্যান্ড মানে শুধু পণ্য নয়
গার্মেন্টস, ইউনিলিভারের সেলস ও মার্কেটিং, আর শেষে ব্যাংকিং এই দীর্ঘ চাকরি জীবনে আমি মানুষের মনকে গভীরভাবে পাঠ করেছি। বুঝতে পেরেছি, মানুষ শুধু পণ্য কিনে না, মানুষ কেনে অনুভূতি।
মানুষ সেই ব্র্যান্ডকে ভালোবাসে, যে তাদের কথা শোনে।
যে ব্র্যান্ড সহজ সমাধান দেয়, তাকে মানুষ মনে রাখে।
আর যে ব্র্যান্ড প্রতিশ্রুতি রাখে, তাকে মানুষ বিশ্বাস করে।

সীমিত রিসোর্স, পরিবারের উদ্বেগ আর হাজারো বাধা পেরিয়ে এই উপলব্ধিকেই বাস্তবে রূপ দিতে হবে।

ব্যর্থতার আগুনে পোড়া সঙ্কল্প
কিন্তু বাস্তবে নামতেই বুঝলাম, স্বপ্ন আর বাস্তবতা দুটি ভিন্ন গ্রহ। না জেনে শুরু করার ফল ছিল একের পর এক লস, ব্যর্থতা, আর ঋণের টেনশনে ঘুমহীন রাত। তবুও থামিনি। কারণ, ভেতরের হাল না ছাড়ার জেদ যেন আগুনের মতো জ্বলছিল। পণ করেছিলাম মানুষকে এমন কিছু দিতে হবে, যা দেখে তারা হ্যাপিনেস পাবে, যা ব্যবহার করে তারা স্বস্তি পাবে, যা হাতে নিয়ে বলবে “এটা তো জোস!”
নিজেকে নতুন করে গড়তে দেশের-বিদেশের মেন্টরদের বই, হাই-ভ্যালু প্রোগ্রামে ডুব দিলাম। আর শিখলাম সেই মূলমন্ত্রটি: মানুষ প্রোডাক্ট কেনে না… মানুষ কিনে “অনুভূতি”।
যে অভিজ্ঞতা তাদের সময় বাঁচায়,
যে প্রোডাক্ট তাদের জীবনকে সহজ করে,
যে ব্র্যান্ড তাদের মনে নিরাপত্তা দেয়-
সেই ব্র্যান্ড-ই মানুষের হৃদয়ে জায়গা করে নেয়।
JOSS PRO: বিশ্বাসের উপর গড়া এক নতুন অধ্যায়
২০২৪ সাল। এই অনুভূতি থেকেই জন্ম নিল JOSS PRO। আমার দীর্ঘদিনের বন্ধু ও সহ-প্রতিষ্ঠাতা মাহমুদ হাসানও (Co-Founder—JOSS PRO) আমার এই ভিশনে বিশ্বাস রাখল: মানুষ সস্তা জিনিস খোঁজে না, মানুষ খোঁজে ভালো জিনিস যা তাকে নিশ্চিত প্রশান্তি দেয়।
তারপর থেকে আমাদের একটিই উদ্দেশ্য, যেকোনো প্রোডাক্ট বাছাই করার আগে আমরা নিজেদের জিজ্ঞেস করি – এই প্রোডাক্ট ব্যবহার করলে কি সত্যি মানুষের জীবন সহজ হবে? যদি উত্তর ‘না’ হয়, সেই প্রোডাক্ট JOSS PRO-তে আসবে না।
আমাদের প্রতিটি সিদ্ধান্তের মূল কেন্দ্র একটাই – আপনি।
আপনার সময়,
আপনার সুবিধা,
আপনার জোস ফিলিং,
আর আপনার বিশ্বাস।
আর সেই বিশ্বাসের কারণেই আজ JOSS PRO একটি নাম নয় – একটি অনুভূতি।
JOSS PRO – স্মার্ট লিভিং, যেখানে গুণমান মানে শুধু প্রোডাক্ট নয়… আপনার শান্তি মেলে।
মোঃ কায়সার হামিদ
Co-founder & CEO

why choose us

Affordable shipping

সারা বাংলাদেশে দ্রুত ও নিরাপদ ডেলিভারি - অতিরিক্ত খরচ ছাড়াই।

fast delivery

অর্ডার কনফার্ম হলেই আমরা আপনার পণ্য দ্রুত আপনার হাতে পৌঁছে দিই।

customers support

কোনো প্রশ্ন বা সমস্যা? আমাদের কাস্টমার সাপোর্ট টিম সবসময় প্রস্তুত।

×
×
Your Cart
Cart is empty.
Fill your cart with amazing items
Shop Now
৳ 0.00
Shipping & taxes may be re-calculated at checkout
৳ 0.00