About Us
আমাদের গল্প, আমাদের মিশন — JOSS PRO Smart Living-এর পেছনের মানুষ ও অনুপ্রেরণা।
২০২৪
প্রতিষ্ঠিত
JOSS PRO — স্মার্ট লিভিং-এর পেছনের গল্প
জোস প্রোর জন্মকথা:
যদি জীবনকে এক বিশাল মঞ্চ ভাবা হয়, তবে আমার যাত্রা শুরু হয়েছিল সেই মঞ্চের পেছনের ব্যস্ততা দেখে, মানুষের দৌড়, ক্লান্তি আর সময়ের কাছে হার মেনে যাওয়া। ছাত্রজীবন থেকেই দেখতাম, সামান্য একটু সুবিধা বা স্বস্তি মানুষের দিনটাকে কেমন বদলে দিতে পারে। এই উপলব্ধিই আমার হৃদয়ে একটি প্রশ্ন গেঁথে দেয়, "আমি কি এমন কিছু করতে পারি, যেটা মানুষের জীবনটাকে একটু হলেও সহজ করবে?"
কারণ, মানুষের জীবনে দুটি জিনিসই তো সবচেয়ে দামি — সময় এবং সুবিধা।
ব্র্যান্ড মানে শুধু পণ্য নয়
গার্মেন্টস, ইউনিলিভারের সেলস ও মার্কেটিং, আর শেষে ব্যাংকিং — এই দীর্ঘ চাকরি জীবনে আমি মানুষের মনকে গভীরভাবে পাঠ করেছি। বুঝতে পেরেছি, মানুষ শুধু পণ্য কিনে না, মানুষ কেনে অনুভূতি।
- মানুষ সেই ব্র্যান্ডকে ভালোবাসে, যে তাদের কথা শোনে।
- যে ব্র্যান্ড সহজ সমাধান দেয়, তাকে মানুষ মনে রাখে।
- আর যে ব্র্যান্ড প্রতিশ্রুতি রাখে, তাকে মানুষ বিশ্বাস করে।
ব্যর্থতার আগুনে পোড়া সঙ্কল্প
কিন্তু বাস্তবে নামতেই বুঝলাম, স্বপ্ন আর বাস্তবতা দুটি ভিন্ন গ্রহ। না জেনে শুরু করার ফল ছিল একের পর এক লস, ব্যর্থতা, আর ঋণের টেনশনে ঘুমহীন রাত। তবুও থামিনি। পণ করেছিলাম মানুষকে এমন কিছু দিতে হবে, যা দেখে তারা হ্যাপিনেস পাবে, যা ব্যবহার করে তারা স্বস্তি পাবে, যা হাতে নিয়ে বলবে "এটা তো জোস!"
নিজেকে নতুন করে গড়তে দেশের-বিদেশের মেন্টরদের বই, হাই-ভ্যালু প্রোগ্রামে ডুব দিলাম। আর শিখলাম সেই মূলমন্ত্রটি: মানুষ প্রোডাক্ট কেনে না… মানুষ কিনে "অনুভূতি"।
JOSS PRO: বিশ্বাসের উপর গড়া এক নতুন অধ্যায়
২০২৪ সাল। এই অনুভূতি থেকেই জন্ম নিল JOSS PRO। আমার দীর্ঘদিনের বন্ধু ও সহ-প্রতিষ্ঠাতা মাহমুদ হাসানও (Co-Founder — JOSS PRO) আমার এই ভিশনে বিশ্বাস রাখল। তারপর থেকে আমাদের একটিই উদ্দেশ্য — যেকোনো প্রোডাক্ট বাছাই করার আগে আমরা নিজেদের জিজ্ঞেস করি: এই প্রোডাক্ট ব্যবহার করলে কি সত্যি মানুষের জীবন সহজ হবে? যদি উত্তর 'না' হয়, সেই প্রোডাক্ট JOSS PRO-তে আসবে না।
আমাদের প্রতিটি সিদ্ধান্তের মূল কেন্দ্র একটাই — আপনি। আপনার সময়, আপনার সুবিধা, আপনার জোস ফিলিং, আর আপনার বিশ্বাস।
আর সেই বিশ্বাসের কারণেই আজ JOSS PRO একটি নাম নয় — একটি অনুভূতি।
JOSS PRO – স্মার্ট লিভিং, যেখানে গুণমান মানে শুধু প্রোডাক্ট নয়… আপনার শান্তি মেলে।
মোঃ কায়সার হামিদ
সহ-প্রতিষ্ঠাতা ও সিইও, JOSS PRO
২০২৪
প্রতিষ্ঠার বছর
৫,০০০+
সন্তুষ্ট গ্রাহক
১০০+
বাছাইকৃত পণ্য
৬৪
জেলায় ডেলিভারি
লক্ষ্য, দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ
আমাদের প্রতিটি কাজ একটি স্পষ্ট উদ্দেশ্য দ্বারা পরিচালিত — আপনার জীবনকে আরও স্মার্ট, সহজ ও আনন্দময় করা।
আমাদের লক্ষ্য
বাংলাদেশের প্রতিটি পরিবারের কাছে সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন পণ্য পৌঁছে দেওয়া — যা সত্যিকার অর্থে দৈনন্দিন জীবনকে উন্নত করে।
আমাদের দৃষ্টিভঙ্গি
বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত লাইফস্টাইল ব্র্যান্ড হওয়া — যেখানে প্রতিটি পণ্য একটি হাসি এনে দেয় এবং প্রতিটি গ্রাহক নিজেকে মূল্যবান মনে করেন।
আমাদের মূল্যবোধ
সততা, গুণমান এবং গ্রাহক-প্রথম চিন্তাভাবনা। আমরা কখনো আমাদের প্রতিশ্রুতিতে আপোষ করি না এবং সবসময় মুনাফার আগে মানুষকে প্রাধান্য দিই।
কেন JOSS PRO বেছে নেবেন?
আমাদের প্রতিটি সেবা ডিজাইন করা হয়েছে আপনার সুবিধা মাথায় রেখে। গুণগত মান থেকে শুরু করে গ্রাহক সেবা পর্যন্ত — সবকিছুতেই আমাদের অভিজ্ঞতা এবং আন্তরিকতার ছোঁয়া।
সারাদেশে ডেলিভারি
ঢাকায় ২৪ ঘন্টা, সারাদেশে ২-৩ দিনের মধ্যে পৌঁছে যাবে আপনার পছন্দের পণ্য। ৬৪ জেলায় আমাদের ডেলিভারি নেটওয়ার্ক সক্রিয়।
পণ্যের গুণগত মান
প্রতিটি পণ্য কঠোর মান নিয়ন্ত্রণের মধ্য দিয়ে যায়। আপনার সন্তুষ্টিই আমাদের অগ্রাধিকার।
২৪/৭ গ্রাহক সেবা
যেকোনো সমস্যায় আমাদের দক্ষ টিম সবসময় আপনার পাশে। কল, ম্যাসেজ বা চ্যাট — যেভাবে সুবিধা।
সাশ্রয়ী মূল্য
কোয়ালিটির সাথে কোনো আপস না করে সবচেয়ে প্রতিযোগিতামূলক দামে পণ্য সরবরাহ করি।
সহজ রিটার্ন পলিসি
পণ্য পছন্দ না হলে ৭ দিনের মধ্যে সহজেই ফেরত দিন। কোনো প্রশ্ন করা হবে না।
বিশ্বস্ত ব্র্যান্ড
২০২৪ সাল থেকে হাজারো পরিবারের বিশ্বাস অর্জন করেছে JOSS PRO। আমরা গর্বিত আমাদের গ্রাহকদের নিয়ে।
এখনি শুরু করুন আপনার স্মার্ট কেনাকাটা
হাজারো পণ্যের বিশাল সংগ্রহ থেকে বেছে নিন আপনার পছন্দের আইটেম। আজই অর্ডার করুন এবং উপভোগ করুন দ্রুত ডেলিভারির সুবিধা।
এখনই কিনুন